মালিগাঁও আরপিএফ দুর্গাপুজো মহিলাদের উদ্যোগে পুজোর আয়োজন।
মালিগাঁও, 2 অক্টোবর: প্রতিবারের মতো এ বছরও মালিগাঁও আরপিএফ দুর্গাপুজো কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এ বছর এই পুজো ৬০ বছরে পদার্পণ করল। আরপিএফ কর্মীদের পরিবারের সদস্যদের উদ্যোগে পূজার আয়োজিত। এই পুজো স্বল্প বাজেটের হলেও সমস্ত ধর্মীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠান মেনে নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয়।
পুজো কমিটির সভাপতি প্রণব বড়ুয়া ও সাধারণ সম্পাদক রেণুকমা দাস জানান, এবারের পুজোর আয়োজনে মহিলারা বিশেষভাবে উদ্যোগী ভূমিকা পালন করছে।তাঁদের পাশাপাশি পুরুষ সদস্যরাও পুজোর বিভিন্ন কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুজোর আয়োজন সম্পন্ন হবে।
এবারের দুর্গাপ্রতিমা তৈরি করছেন আমিনগাঁওয়ের বিশিষ্ট মৃৎশিল্পী। অন্যদিকে, আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন স্থানীয় আলোকশিল্পী মিন্টু। ষষ্ঠীর দিন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়াও পুজোর প্রতিদিন নাম-কীর্তনের আয়োজন থাকবে।
মহিলাদের বিশেষ উদ্যোগ ও পুরুষ সদস্যদের সহযোগিতায় মালিগাঁও আরপিএফ দুর্গাপুজো কমিটির এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব এ বছরও ধর্মীয় নিষ্ঠা ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে।

No comments