মালিগাঁও বরিপাড়ায় ফুটব্রিজের এস্কেলেটরের নিচে আগুন
মালিগাও ১৪ সেপ্টেম্বর গুয়াহাটির মালিগাঁওয়ের বরিপাড়া সোমবার রাত্রে ফুটব্রিজের নিচে আগুনের ঘটনায় এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়। ফুটব্রিজটির এস্কেলেটরের নিচে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি নজরে আসতে পান্ডু অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও বড় ঘটনা থেকে স্থানীয়রা রক্ষা পায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায় নাই।

No comments