লোকনাথ বাবার তিরোধান স্মরণে পাণ্ডু লোকনাথ মিশনে মহোৎসবের আয়োজন
মালিগাঁও, ২৯ মে: পাণ্ডু লোকনাথ মিশনে পূর্ণব্রহ্ম গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান স্মরণে আগামী ২ ও ৩ জুন, মঙ্গলবার ও বুধবার l, মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতোই এবারোও ধুমধামের সঙ্গে এই বিশেষ দিনটি উদ্যাপন করতে চলেছে মিশন কর্তৃপক্ষ।
এই উপলক্ষে ৩১ মে রবিবার পাণ্ডু লোকো কলোনি স্থিত লোকনাথ মিশনে অনুষ্ঠিত হয় গানের ও চিত্রাংকন প্রতিযোগিতা।
২ জুন, মঙ্গলবার সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করবেন মিশনের সভাপতি। বিকেল ৪টা ৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ১০৮টি কলসে ব্রহ্মপুত্র নদীর জল আনা হবে, যা দিয়ে লোকনাথ বাবার পাদুকা স্নান করানো হবে। সন্ধ্যায় আয়োজিত হবে ভক্তিমূলক গানের অনুষ্ঠান।
৩ জুন, বুধবার সকাল ৫টায় বাবার প্রতিকৃতি ফটো সহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় বাল্য ভোগ এবং সকাল ৯টা ৩০ মিনিট থেকে মহাপূজা শুরু হবে। ১১টা ৪৫ মিনিটে ব্রহ্মমুহূর্তে বাবার অষ্টতর শতনাম পাঠ ও জয়ধ্বনি প্রদান করা হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি এবং ১টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে।
বিকেল ২ টা থেকে ৫ টা পর্যন্ত পুব ধারাপুরের নব ঘনশ্যাম গোসাঁই দলের ভক্তিমূলক গানের আসর অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বিশ্ব শান্তির কামনায় ১০৮টি প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তিমূলক সংগীত পরিবেশনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটবে।


No comments