Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মালিগাও তে বিনামূল্যে চিকিৎসা শিবির সম্পন্ন


গুয়াহাটি ১১ মে অসম প্রদেশ বরিষ্ঠ নাগরিক সংঘ ও মালিগাঁও সনাতনী নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে  রবিবার, ১০ মে মালিগাঁও পশ্চিম গোটানগরস্থিত লাচিত শিশু বিদ্যালয়ের প্রাঙ্গণে গুয়াহাটি লায়ন্স আই হসপিটালের উদ্যোগে  সারা দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

কেন্দ্র সরকারের “ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস” প্রকল্পের অধীনে  গুয়াহাটি লায়ন্স আই হসপিটাল এই চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি ছানি রোগে আক্রান্ত রোগীদের জন্য ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়।



হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি গুয়াহাটি লায়ন্স আই হসপিটালের বিশিষ্ট ট্রাস্টি সদস্য শ্রী আনন্দ আয়ার উপস্থিত থেকে সমগ্র কার্যক্রম সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে ঐতিহ্যবাহী ফুলাম গামোছা প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

সকাল ৯টা থেকে শুরু হয়, শিবিরে মোট ১৬১ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৫৮ জন রোগীর চোখে ছানি ধরা পড়ে এবং তাঁদের পরবর্তী অপারেশনের জন্য লায়ন্স আই হসপিটালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।



অসম প্রদেশ বরিষ্ঠ নাগরিক সংঘ ও মালিগাঁও সনাতনী নাগরিক মঞ্চের পক্ষ থেকে সংঘের সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর দাস সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গুয়াহাটি লায়ন্স আই হসপিটালের উপস্থিত সদস্যদের ও লাচিত শিশু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং সহায়ক কর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



No comments

Powered by Blogger.