Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

বিশ্ব মাতৃ দিবস উদযাপন করলেন আনন্দ নগর মহিলা সমিতি


 গুয়াহাটি, ১১ মেঃ আনন্দ নগর মহিলা সমিতির উদ্যোগে  এক গাম্ভীর্যপূর্ণ ও সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে বিশ্ব মাতৃ দিবস উদযাপন করা হয়। স্থানীয় মহিলাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাতৃত্বের মহান আদর্শ, নারীর আত্মত্যাগ ও সমাজ গঠনে মায়েদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


অনুষ্ঠানের সূচনায় সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সমিতির সদস্যা দীপ্তা দেবরায়। তিনি মাতৃ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “মা শুধুমাত্র একটি সম্পর্ক নয়, তিনি একটি শক্তি, একটি আশ্রয় এবং সমাজের ভিত্তি।” এরপর সকলের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সারদা মায়ের প্রতিচ্ছবিতে প্রদীপ প্রজ্জ্বলন। উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যারা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই সময় এক শান্ত ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।


সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন সঞ্চলী সেন। তাঁর সুমধুর কণ্ঠে পরিবেশিত গান উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডঃ টেরেসা বিশ্বাস এবং কুমকুম ভট্টাচার্য। তাঁরা মাতৃত্বের গুরুত্ব ও বর্তমান সমাজে নারীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল স্বপ্না পালিতের পরিবেশিত দেশ মাতৃকার গান। তাঁর আবেগঘন পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে। এছাড়াও বক্তব্য প্রদান করেন ঝর্ণা দাস। তিনি মা সরদার উদাহরণ তুলে ধরে সমাজে নারীর সম্মান ও মায়েদের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধির আহ্বান জানান।


সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুজাতা সেন ও নন্দিনী বসু। তাঁদের সুরেলা পরিবেশনায় অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সভার সভাপতির ভাষণ দেন চায়না চাটার্জ্জী। তিনি সকল সদস্যা ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের অনুষ্ঠান সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।


অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন দীপ্তা দেবরায়। তাঁর আবৃত্তি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। সবশেষে দেবযানী পোদ্দার ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি এক আন্তরিক, সুশৃঙ্খল ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই মাতৃত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিশ্ব মাতৃ দিবস উদযাপনে সামিল হন।

No comments

Powered by Blogger.