পাণ্ডু কলেজে রবীন্দ্র-জয়ন্তী উদযাপন
গুয়াহাটি, ০৯ মে : উত্তর-পূর্ব ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাণ্ডু মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে শনিবার রবীন্দ্র-জয়ন্তীর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
তারপর বিশিষ্ট অতিথিদের এইদিনের অনুষ্ঠানে বাংলা বিভাগের তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বাংলা বিভাগের প্রধান ড. তিমির দে। অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষা ড. চন্দনা সিন্হা রায়। তাঁর মূল্যবান বক্তব্য সবাইকে ঋদ্ধ করে। এরপর রবীন্দ্রনাথের দর্শনচিন্তা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি মৈত্রী শর্মা। তাঁর মূল্যবান বক্তব্যে সভাগৃহের সবাই আপ্লুত হন।
পরবর্তী বক্তা ছিলেন বিভাগের প্রবীণ অধ্যাপক ড. শান্তনু রায়চৌধুরী। সভাগৃহের সবাই মন্ত্রমুগ্ধের মতো তাঁর বক্তব্য শুনে গেছেন। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল সাংস্কৃতিক পরিবেশন। বিভাগীয় ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত ‘হে নূতন’ ও ‘আনন্দলোকে’ সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের সূচনা হয়। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সমবেত সংগীত ও একক রবীন্দ্র-সংগীতে অংগ্রহণ করেন— সায়ন ধর, অনিশিখা ঘোষ, সানি কছারি, মনিষা দত্ত, মৌ সাহা, ময়ুখ সেন, সুবজিৎ দাস, তারকেশ্বর বিশ্বাস, মৌমিতা সেনগুপ্ত, নবনীতা রায়, মমতা ও প্রিয়ঙ্কা।
অনুষ্ঠানের অতিথি শিল্পী হিসেবে রবীন্দ্র-সংগীত পরিবেশন করেন তারাপ্রসন্ন মুখোপাধ্যায় ও রশ্মিরেখা দেবী। তাঁদের পরিবেশিত গান শুনে শ্রোতারা মুগ্ধ হয়ে যান। ড. সঞ্জয়চন্দ্র দাস (বাউলা সঞ্জয়) এইদিনের অনুষ্ঠানে দুটি রবীন্দ্র-সংগীত পরিবেশিত করে সবাইকে মুগ্ধ করেন। এছাড়া এই দিনের অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীরা রবীন্দ্র-সংগীত পরিবেশন করেন।
তারপর রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন বিভাগীয় অধ্যাপিকা সুচিত্র বেরা ও ছাত্রী অনামিকা চন্দ। এই দিনের অনুষ্ঠানের রবীন্দ্র-নৃত্য ছিল এক বিশেষ আকর্ষণ। রবীন্দ্র-নৃত্যে অংশগ্রহণ করেন বাংলা বিভাগ ও অন্যান্য বিভাগের ছাত্রীরা। তাঁরা হলেন— পূজা চক্রবর্তী, মনিষা দাস, সঞ্চারী পাল, সৃষ্টি মজুমদার, বণিতা গুরুং ও প্রিয়ঙ্কা চক্রবর্তী।
এই দিনের অনুষ্ঠানে নিরিবিচ্ছিন্নভাবে উপস্থিত ছিলেন পাণ্ডু মহাবিদ্যালয়-সহ অন্যান্য মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। তাছাড়া স্থানীয় গুণীজনেরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের ছাত্রী সায়ন ধর ও দীপিকা গোয়ালা। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সঞ্জয়চন্দ্র দাস।

No comments