পাণ্ডুতে "চিরনূতন"-এর উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক শোভাযাত্রা
Photo Subhamoy Bhattacharya
গুয়াহাটি, ৯ মে: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এবছরও পাণ্ডুতে এক অনন্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করেছে স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন "চিরনূতন"।
প্রতি বছরের ন্যায় এবারেও রবীন্দ্র প্রেমে নিবেদিত এই সংগঠন ৯ই মে শনিবার বিকালে আয়োজন করছে এক মনোজ্ঞ শোভাযাত্রা, যেখানে বিশ্বকবির রচনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাঁর স্মৃতিকে।
শোভাযাত্রাটি শুরু হয় জয়মতি নগর চিরনূতন কার্যালয় থেকে শংকর নগর, বি বি সি কলোনী আনন্দনগর, , লোকো কলোনি, , নৌকামন্দির এবং শেষ হয় জয়মতীনগর এলাকায়।
এই পদযাত্রায় অংশ নেয় বহু রবীন্দ্রভক্ত শিল্পী ও কলাকুশলী, যারা কবিগুরুর গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে প্রাণবন্ত করে তুলবেন গোটা অনুষ্ঠানকে।
স্থানীয় বাসিন্দাদের কাছে "চিরনূতন" সংগঠনটি আহ্বান জানিয়েছে—সকলে মিলে সহযোগিতায় এই আনন্দ-উৎসবে, রবীন্দ্র জয়ন্তী হয়ে ওঠে আরও এক সার্থক ও হৃদয়স্পর্শী।
এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের ভাবধারার সঙ্গে পরিচিত করতে সাহায্য করবে।




No comments