Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডুতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।


গুয়াহাটি, ৯ মার্চ  আন্তর্জাতিক নারী দিবসের সংগতি রেখে রবিবার সন্ধ্যায় পান্ডু কলেজ গেটের সনাতন দেবালয় প্রাঙ্গনে সদ্য আত্মপ্রকাশ করা বেসরকারী সংস্থা  ওমেন্স ইউনাইটেড ফোরামের এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্টিত হয়।অনুষ্ঠানে সংস্থার সভানেত্রী  শিবানী দেব স্বাগত ভাষণ প্রদানে মহিলাদের সুরক্ষা, সমতা ও সবলীকরণ সম্পর্কে  বক্তব্য প্রদান করেন।  


অতিথি মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতশিল্পী, সামাজিক ক্ষেত্রে খ্যাতনামা ঝর্ণা ব্যানার্জী, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজ সেবিকা লাবলী মুখার্জী, ডাঃ অনুরূপা বরা, ডাঃ নিখিলেশ দাস, বিশিষ্ট সমাজ সেবক  পিয়াল শঙ্কর দে, বিশিষ্ট সমাজ সেবক  রাজু বিশ্বাস ও ৭নং  ওয়ার্ডের কাউন্সিলর  অজয় চক্রবর্তী। ফোরামের অন্যান্য সদস্যা সম্পাদিকা শ্রীমতী সুস্মিতা সাহা, শেলী সাহা, গীতা পাল, পিঙ্কি দাস, শিল্পী বণিক এবং অনু বর্মন অনুষ্ঠানে একসাথে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মৌমিতা পাল ও সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন ফোরামের কোষাধেখ্য  দীপিকা  কর। সদস্য সহ প্রায় শতাধিক এলাকার বাসিন্দারা এই অনুষ্ঠান উপভোগ করেন।


 

No comments

Powered by Blogger.