Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

আনন্দ নগর মহিলা সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন


 
গুৱাহাটী, 9 মার্চঃ মহানগরের পান্ডুর আনন্দ নগর মহিলা সমিতির উদ্যোগে রবিবার বিকেলে  যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ উপলক্ষে সমিতির উদ্যোগে এক সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা, গান এবং কবিতা পাঠের মাধ্যমে দিনটির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে মিঠু দেবরায় সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন ও  সমিতির সদস্যারা বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন ।
অনুষ্ঠানে সমিতির সদস্যরা  নারীর শক্তি, সাহস ও আত্মমর্যাদার উপর ভিত্তি করে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন।
 অনুষ্ঠানে উপস্থিত সদস্যা ও অতিথিরা নারী সমাজের অগ্রগতি এবং সমতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

 


অনুষ্ঠানের প্রধান বক্তা রিমিতা নাথ তাঁর বক্তব্যে বলেন, সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন নারী ও পুরুষ সমানভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, বহু যুগ ধরে সমাজে বিভিন্ন কুসংস্কার ও বাধা নারীদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু শিক্ষা, সচেতনতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে নারীরা আজ সেই সব বাধা অতিক্রম করে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করছেন।
তিনি আরও বলেন, পরিবারের উন্নতি, সমাজের অগ্রগতি এবং দেশের সমৃদ্ধির জন্য নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সম্মান, নিরাপত্তা এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করা সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব। বর্তমান সময়ে নারীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানের শেষে সকল নারীকে সম্মান জানিয়ে নারী দিবসের শুভেচ্ছা প্রদান করা হয় এবং সমাজে নারী শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।

No comments

Powered by Blogger.