Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডু রেস্ট ক্যাম্প স্যাটেল গেটে ২৫ বছরে পা দিল শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের কালীপুজো

 

গুৱাহাটী ৯ নভেম্বর: শক্তি আরাধনার মধ্য দিয়ে মালিগাঁওয়ের পান্ডু রেস্ট ক্যাম্প স্যাটেল গেটস্থিত শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে সাড়ম্বরে উদযাপিত হলো কালীপুজো। প্রতিবছরের মতো এবারও মন্দিরের স্থায়ী প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয়।

মন্দির কমিটির সভাপতি নিরোদ রায় জানান, এবছর এই কালীপুজো ২৫ বছরে পদার্পণ করল। পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট শিল্পী দুলাল নাথের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ।

No comments

Powered by Blogger.