Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

রাম মন্দিরের আদলে পাণ্ডু জয়হিন্দ ক্লাবের এবারের দুর্গাপূজা মণ্ডপে।


 

মালিগাও , ১৩ অক্টোবর: দুর্গাপূজাকে ঘিরে সেজে উঠছে পাণ্ডু-মালিগাঁও এলাকার অন্যতম জনপ্রিয় পূজামণ্ডপ পাণ্ডু নিউ কলোনি জয়হিন্দ ক্লাব। এ বছর ৮০তম দুর্গাপূজা উপলক্ষে এক ব্যতিক্রমী ভাবনায় সজ্জিত হয়েছে ক্লাবের পূজামণ্ডপ। প্রায় ৪০ লক্ষ টাকা বাজেটে অযোধ্যার রাম মন্দিরের আদলে নির্মাণ করা  হয় মণ্ডপটি।

রাজদীপ ডেকরেটরের বিপ্লব সিনহা (কালু)-র নেতৃত্বে পশ্চিমবঙ্গের একটি বিশেষ দল মণ্ডপ নির্মাণের কাজ করে ।  এই মণ্ডপের অভ্যন্তরে স্থাপন করা হবে ১৭ ফুট উচ্চতার দেবী দুর্গার প্রতিমা। প্রতিমাটি নির্মাণ করেন বিশিষ্ট মৃৎশিল্পী বাপ্পী। মণ্ডপ ও প্রতিমার সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ ত্রিমাত্রিক (3D) আলোকসজ্জার ব্যবস্থা করছেন বাপন দে।

পূজার সার্বিক পরিচালনার জন্য ইতিমধ্যেই কল্লোল চক্রবর্তীর সভাপতি, রাজা দে সহ-সভাপতি ও উৎপল দাসের সম্পাদকত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজার দিনগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে পোশাক বিতরণ ও মহাষ্টমী ও মহানবমীতে দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকবে।

জয়হিন্দ ক্লাবের কর্মকর্তারা পূজার প্রতিটি দিন ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

No comments

Powered by Blogger.