Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডু-মালিগাঁওয়ে পঞ্চমীতে একাধিক দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমা উন্মোচন

Pandu Joy Hind Club

মালিগাঁও, ১৬ অক্টোবর: দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে পান্ডু-মালিগাঁও এলাকা। চতুর্থীর রাতে পান্ডু জয় হিন্দ ক্লাবের দুর্গাপূজার প্রতিমা উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। বুধবার রাতে পান্ডু গড়িয়া মঠের মহারাজ গোবিন্দ মহারাজ প্রতিমা উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা। এ বছর রামমন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে পূজামণ্ডপ।
River Site Institute Colony


বৃহস্পতিবার পঞ্চমীতে এলাকার একাধিক বড় বাজেটের দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমা উন্মোচন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য মালিগাঁও সতী জয়মতী নগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, রেস্ট ক্যাম্প কালীবাড়ি, পান্ডু কলেজ গেট সুভাষ নগর দুর্গাপূজা কমিটি, পান্ডু রিভার সাইট ইনস্টিটিউট কলোনি এবং মালিগাঁও কালীবাড়ির দুর্গাপূজা।

Pandu College Gate Shubhash Nagar


২৫ বছরে পদার্পণ সতী জয়মতী নগর সার্বজনীন দুর্গাপূজার মালিগাঁও সতী জয়মতী নগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এ বছর ২৫ বছরে পদার্পণ করল। রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে পূজা কমিটি। এ বছরের থীম দক্ষিণ ভারতের একটি প্রাচীন শিবমন্দির। পূজার বাজেট প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ টাকা।কমিটির পক্ষ থেকে গৌরব দুবে জানান, এ বছর তাঁদের পূজা ২৫ বছরে পদার্পণ করেছে। পঞ্চমীতে তিন বছরের শিশু আরিয়ান নন্দীর হাত দিয়ে মায়ের প্রতিমা উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সদস্যরা।

 রেস্ট ক্যাম্প কালীবাড়ির দুর্গাপূজা রেস্ট ক্যাম্প কালীবাড়ির দুর্গাপূজা এ বছর ৭৮ বছরে পদার্পণ করেছে। পঞ্চমীতে ১৮ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমার উন্মোচন করেন সাংসদ ভুবনেশ্বর কলিতা। এ সময় কালীবাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন প্রকাশ করা হয় পূজার স্মরণিকাও।

 পান্ডু কলেজ গেট সুভাষ নগর দুর্গাপূজা পান্ডু কলেজ গেট সুভাষ নগর দুর্গাপূজা কমিটি এ বছর ৫২তম বর্ষ। পঞ্চমীতে এলাকার সমাজকর্মী প্রদীপ রায়, দেবব্রত দে ও সুব্রত দে মায়ের প্রতিমা উন্মোচন করেন। এ সময় পূজা কমিটির বিশিষ্ট ব্যক্তি ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ বছরের বিশেষ আকর্ষণ, প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে মায়ের প্রতিমা উন্মোচনের ব্যবস্থা করা হয়। এরপর পূজামণ্ডপে স্থাপিত দুর্গাপ্রতিমার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

Rest Camp Kalibari


পান্ডু রিভার সাইট ইনস্টিটিউট কলোনির দুর্গাপূজা পান্ডু রিভার সাইট ইনস্টিটিউট কলোনির দুর্গাপূজা এ বছর ১১৬তম বর্ষে পদার্পণ করেছে। এ বছর চা-বাগানের মনোরম দৃশ্যকে থিম হিসেবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। পঞ্চমীতে পান্ডু গড়িয়া মঠের মহারাজ গোবিন্দ মহারাজ মায়ের প্রতিমা উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির কর্মকর্তারা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Maligaon Sati Jaymati Nagar


জীববৈচিত্রের বার্তা নিয়ে এই বছরে মালিগাঁও কালীবাড়ি। পঞ্চমীর শুভক্ষণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মালিগাঁও কালীবাড়ির দুর্গাপূজা। এ বছর ৭৬ বছরে পদার্পণ করেছে এই পূজা। জীববৈচিত্রকে থিম হিসেবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ও তাঁর সহধর্মিণী শালিনী শ্রীবাস্তব। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও সেক্রেটারি অবদেশ  প্রসাদ, সেক্রেটারি নীতি প্রসাদ, প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার নীলমণি ব্রহ্মা, (পিসিই ) খানশ্রী ব্রাহ্ম , প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উত্তম প্রকাশ ও করুণা প্রকাশ, এইচ এল পোদ্দার ফাউন্ডেশনের চেয়ারম্যান অজয় পোদ্দার এবং পূজা কমিটির সদস্যরা।

Maligaon Kalibari


বিভিন্ন থিম, ঐতিহ্যবাহী মণ্ডপসজ্জা ও আকর্ষণীয় প্রতিমার মধ্য দিয়ে পান্ডু-মালিগাঁওয়ের দুর্গোৎসব এ বছরও বিশেষ মাত্রা পেয়েছে। পঞ্চমী থেকেই বিভিন্ন পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে।

 

No comments

Powered by Blogger.