বন্দে মাতরম্–ভারত গৌরব’ ভাবনায় বিবিসি (নেতাজি পার্ক) কলোনির দুর্গাপূজা প্রস্তুতি।
মালিগাও , 13 অক্টোবর: জাতীয় চেতনা, দেশপ্রেম ও ভারতের গৌরবময় ঐতিহ্যকে কেন্দ্র করে এ বছর পান্ডু বিবিসি কলোনি (নেতাজি পার্ক)-এর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ‘বন্দে মাতরম্–ভারত গৌরব’ ভাবনায় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।শিল্প, সৃজনশীলতা ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে ভারতমাতার গৌরবগাথা, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার অদম্য চেতনাকে তুলে ধরাই এবারের মূল লক্ষ্য।
পূজা কমিটির সভাপতি বিকাশ দাস, সম্পাদক দেবব্রত দত্ত ও কোষাধ্যক্ষ বিকাশ সিংহ বলেন এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ‘বন্দে মাতরম্’ রচনার ১৫০তম বর্ষপূর্তি। এই উপলক্ষে জুবিন গাৰ্গের ১৫ ফুটের মূর্তি কালজয়ী দেশাত্মবোধক সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের করা হবে।পাশাপাশি প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পূজার সামগ্রিক আয়োজনের জন্য কমিটির পক্ষ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন কোচবিহারের বিশিষ্ট মৃৎশিল্পী উপেন পাল। প্রতিমা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। বিশেষ আকর্ষণ হিসেবে বিলাসীপাড়া থেকে আগত ঢাকিবাহিনীর পরিবেশনাও থাকছে।
প্যান্ডেল নির্মাণ ও সজ্জার দায়িত্বে রয়েছে গুয়াহাটির বাবা লোকনাথ ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর। সংস্থার স্বত্বাধিকারী রাজু বড়ুয়া। প্যান্ডেল নির্মাণ ও সজ্জার জন্য প্রায় ১৮ লক্ষ টাকা এবং আলোকসজ্জার জন্য প্রায় ২.৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিকে, এবারের পূজায় আসামের কিংবদন্তি শিল্পী জুবিন গাৰ্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর ১৫ ফুট উচ্চতার একটি মূর্তি উন্মোচন করা হবে। আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় বিবিসি কলোনি (নেতাজি পার্ক)-এর দুর্গাপূজার সাংস্কৃতিক মঞ্চে এই উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর স্মৃতি, অনন্য কণ্ঠ এবং অসমের সাংস্কৃতিক জগতে তাঁর অবিস্মরণীয় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবেই এই উদ্যোগ।
মূর্তি উন্মোচনের জন্য গরিমা গাৰ্গকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁর সুবিধা ও সময়সূচি অনুযায়ী পরবর্তীতে উপস্থিতির বিষয়টি নিশ্চিত হবে।

No comments