পাণ্ডু কলেজ গেট সনাতন দেবালয়ে দুর্গাপূজার প্রস্তুতি
ছবিটি নমুনা
গুয়াহাটি, ২৬ সেপ্টেম্বর: শারদোৎসবের আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই মহানগরীর বিভিন্ন প্রান্তে দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এরই মধ্যে পাণ্ডু কলেজ গেট সংলগ্ন সনাতন দেবালয়ে দুর্গাপূজার আয়োজনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে। পাণ্ডু কলেজ গেট এলাকার এই পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
পাণ্ডু কলেজ গেট ও সংলগ্ন এলাকায় প্রায় ৩ হাজার পরিবারের বসবাস। সব মিলিয়ে এই এলাকায় প্রায় ৫ হাজার মানুষ বসবাস করেন। দীর্ঘদিন ধরে ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৫ সাল থেকে এই পুজোর সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ রয়েছে। ফলে পুজোটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে রয়েছে।
এ বছরও পুজোকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। পুজোর প্রতিমা নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমা তৈরি করছেন কলকাতার শিল্পী। প্রতিমার জন্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় হবে বলে জানা গেছে। প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে পুজোমণ্ডপ ও আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে।
পুজোর অন্যতম আকর্ষণ ঢাকের বাদ্য। এ বছর ঢাকি আনা হবে পশ্চিমবঙ্গ থেকে। ঢাকিদের জন্য আনুমানিক ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর দিনগুলিতে ঢাকের তালে মণ্ডপ প্রাঙ্গণে উৎসবের পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
এদিকে মণ্ডপের বিদ্যুৎ ও আলোকসজ্জার কাজের জন্যও উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হবে।স্থানীয় আলোক শিল্পী নিমাই বণিকের তত্ত্বাবধানে বৈদ্যুতিক ব্যবস্থাপনার কাজ হবে। এই খাতে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মণ্ডপের অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বিশেষ আলোকসজ্জার জন্য আরও প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোর মোট বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। নিজেদের স্থায়ী ভবনেই পুজোর আয়োজন করা হবে।
। স্থানীয় মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে পুজোকে সুন্দরভাবে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১০ অক্টোবর শনিবার শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবরাত্রি বিহিত পূজার শুভ উন্মোচন থেকে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। একই দিনে উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে। তবে উদ্বোধন কে করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। একজন সন্ন্যাসী বা প্রতিনিধি রাজস্থানের ক্ষেত্রীর রামকৃষ্ণ মিশন থেকে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আগামী এক-দুই দিনের মধ্যে উদ্বোধনকারী সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২০শে অক্টোবর, মঙ্গলবার শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানবমী পূজা ও কুমারী পূজা হবে।
পুজো উপলক্ষে এলাকার বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। প্রবীণদের কাছে দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই পুজো নতুন প্রজন্মের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে স্থানীয় বাসিন্দাদের আশা, এবারও পুজোর কয়েকটি দিন পাণ্ডু কলেজ গেট এলাকা মিলিত হবে আনন্দ, উৎসব ও সম্প্রীতির আবহে। এবার দেবীর ঘোটকে আগমন" "দেবীর নৌকায় গমন"

No comments