Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

মালিগাঁওয়ে একাধিক ভূমিধসে আতঙ্ক: মাধবদেব নগরে ও কামাখ্যা মন্দির সংযোগী পথেও ধস।


 

গুয়াহাটি, ২০ জুলাই: অবিরাম রবিবার রাত্রে ভারী বৃষ্টির জেরে গুয়াহাটি মালিগাঁও ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সোমবার একাধিক ভূমিধসের ঘটনা সামনে আসে। মাধবদেব নগর, পান্ডু কামাখ্যা কলোনি ও কামাখ্যা মন্দিরের মূল সংযোগকারী সড়কে পাহাড়ের মাটি, পাথর ও বিশালাকার গাছ ধসে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।

মাধবদেব নগরে রঞ্জিত করের বাড়ির উপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। ঘটনায় রঞ্জিত কর, তাঁর স্ত্রী, পুত্র ও কন্যা—একই পরিবারের চার সদস্য আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, রঞ্জিত করের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।


অন্যদিকে, পান্ডু কামাখ্যা কলোনি ও কামাখ্যা মন্দিরের মূল সড়কে পাহাড়ের মাটি ও পাথর ধসে পড়ার পাশাপাশি বিশাল গাছ উপড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের সময় কয়েকজন পথচারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। কামাখ্যা মন্দিরমুখী একাধিক এলাকাতেও ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার কাউন্সিলর অজয় চক্রবর্তী ও জেলা প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি হয়ে পর্যালোচনা করেন। ধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তা পরিষ্কার করে, যান চলাচল স্বাভাবিক করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

এদিকে, টানা বর্ষণের ফলে সমতল অঞ্চলে কৃত্রিম বন্যার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। বর্ষা নামলেই পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের প্রশাসনের  কাছে আবেদন প্রশাসন ভূমিধসপ্রবণ এলাকা চিহ্নিত করে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা করা।

No comments

Powered by Blogger.