Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডুতে মানব পাচার রোধে সজাগতা সভা


গুয়াহাটি, ১৮ জুলাই: মানব পাচার প্রতিরোধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার পান্ডু কলেজ গেট সংলগ্ন দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভাটির আয়োজন করে সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এবং উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কামরূপ (মেট্রোপলিটন) জেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাক্ষী ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর চিমি শর্মা, ডেপুটি চিফ লিগ্যাল এইড কাউন্সেল ধ্রুভ সেন ডেকা, অ্যাডোলেসেন্ট কাউন্সেলর (পান্ডু এফআরইউ) জোনালি ডেকা, সুপারভাইজার, সোশ্যাল ওয়েলফেয়ার (পান্ডু) মামনি হালই, কাউন্সিলর অজয় চক্রবর্তী, জালুকবাড়ি বিজেপি মণ্ডল সভাপতি পিয়াল শংকর দে, সমাজকর্মী দিজেন লহর-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় পান্ডু এলাকার প্রায় শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী, স্থানীয় যুবক-যুবতী ও মহিলারা অংশগ্রহণ করেন। বক্তারা মানব পাচারের ভয়াবহতা, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় বিশেষভাবে তুলে ধরা হয় যে, বর্তমানে বহু যুবতীকে চাকরির প্রলোভন, উচ্চ বেতনের প্রতিশ্রুতি কিংবা অন্যান্য আকর্ষণীয় সুযোগের লোভ দেখিয়ে অসাধু চক্র বিভিন্ন অপকর্মে জড়িয়ে ফেলছে। তাই এ ধরনের প্রতারণামূলক প্রলোভন সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রস্তাব গ্রহণের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, মানব পাচার রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবারের সদস্য, সমাজ ও স্থানীয় মানুষের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। তারা যেন শিশু ও কিশোর-কিশোরীদের চলাফেরা, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ ও মোবাইল ফোন ব্যবহারের ওপর নিয়মিত নজর রাখেন। সচেতন পরিবার ও সচেতন সমাজই মানব পাচারের মতো অপরাধ রোধে সবচেয়ে বড় শক্তি—এই বার্তাই সজাগতা সভা থেকে তুলে ধরা হয়।

No comments

Powered by Blogger.