Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

জালুকবাড়ি সমষ্ঠিতে ড্রাগস বিরোধী সজাগতা অভিযান ও ধর্ণা


গুয়াহাটি, ১৮ জুলাই: জালুকবাড়ি সমষ্টির পান্ডু এলাকায় ড্রাগস সেবন ও পাচারের ঘটনা ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠে আসে। স্থানীয়দের দাবি, বিগত কয়েকমাস ধরে এলাকায় ড্রাগস ব্যবসা ও সেবনের প্রবণতা বেড়েই চলেছে। যদিও জালুকবাড়ি পুলিশ নিয়মিতভাবে ড্রাগস সেবনকারী ও পাচারকারীদের গ্রেপ্তার করে জেলে পাঠায় , তবে অভিযোগ, জেল থেকে মুক্তি পাওয়ার পর অনেকেই পুনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে সমস্যার প্রকোপ আরও বৃদ্ধি পায়।

এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার অসম প্রদেশ রাষ্ট্রীয় হিন্দু স্বয়ংসেবক সংঘের উদ্যোগে পান্ডু এলাকায় ড্রাগস বিরোধী সজাগতা অভিযান, ধর্ণা কর্মসূচি এবং পথযাত্রা অনুষ্ঠিত হয়। সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

পথযাত্রা ও ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসম প্রদেশ রাষ্ট্রীয় হিন্দু স্বয়ংসেবক সংঘের সভাপতি রতন দাস, মহিলা সভাপতি প্রতিমা দে, আসাম ডিস্ট্রিক্ট রাষ্ট্রীয় বজরং দলের সভাপতি প্রঞ্জীত কাশ্যব-সহ সংগঠনের শতাধিক পুরুষ ও মহিলা সদস্য।

ধর্ণা সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের কাছে ড্রাগস সেবনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পান্ডু এলাকার বুবু ভট্টাচার্য নামে এক যুবক দীর্ঘদিন ধরে ড্রাগস পাচারকারীদের সঙ্গে যুক্ত থেকে মাদক ব্যবসা  করছে । অভিযোগ অনুযায়ী, অতীতেও ড্রাগস সরবরাহের অভিযোগে তিনি জেলে  যায় কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পর আবারও একই অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পাশাপাশি, নতুন প্রজন্মের যুবকদের ড্রাগস সেবনে উৎসাহিত ও সহজলভ্য করার ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

কর্মসূচির শেষে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে ড্রাগস চক্রের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে সমাজকে মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করা যায়।

No comments

Powered by Blogger.