Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

শরাইঘাটের পুরনো সেতুর মেরামতির কাজ শুরু; যানজটের সমস্যার সৃষ্টি


 

গুয়াহাটি, ১৩ জুলাই: সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় ঐতিহাসিক শরাইঘাটের পুরনো সেতু। সেতুটির বিভিন্ন অংশে জরুরি মেরামতির কাজ শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফ রেলওয়ে)। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ব্যবহারের ফলে শরাইঘাটের পুরনো সেতুর একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেতুর বিভিন্ন জয়েন্ট (Joint)-এ ফাটলও পরিলক্ষিত হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখেই দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কারণেই আপাতত সেতুটির উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, এই মেরামতির কাজ শুধুমাত্র সেতুর সড়কপথে সীমাবদ্ধ। শরাইঘাট সেতুর রেলপথ বা রেল ট্র্যাকে কোনও ধরনের মেরামতির কাজ করা হবে না। ফলে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না এবং পূর্বের মতোই স্বাভাবিকভাবে রেল পরিষেবা অব্যাহত থাকবে।

রেলওয়ে বিভাগের লক্ষ্য আগামী দুই মাসের মধ্যে মেরামতির কাজ সম্পূর্ণ করা। কাজ শেষ হলে পুনরায় পুরনো সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, মেরামতির সময়সীমা জুড়ে সমস্ত যানবাহনকে শরাইঘাটের নতুন সেতু ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চালক ও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়, যাতে মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায় এবং যান চলাচলেও অপ্রয়োজনীয় সমস্যার সৃষ্টি না হয়। কিন্তু দেখা যায় এত আগে থেকে জাননি দেওয়া সত্ত্বেও আজ থেকে যানজটের সৃষ্টি হয় শরাইঘাট সেতুর উপরে।

No comments

Powered by Blogger.