Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

প্রচণ্ড গরমে আশ্রয় খুঁজতে দোকানের ছাদে বিশাল গুইসাপ, চাঞ্চল্য সুন্দরবড়িতে



গুৱাহাটী ১৮ জুন :- প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পেতে আশ্রয়ের খোঁজে একটি বিশাল গুইসাপ উঠে পড়ল একটি দোকানের টিনের ছাদে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মহানগরীর সুন্দরবড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার বাসিন্দারা হঠাৎ করেই দোকানের উপরে বিশাল আকৃতির সরীসৃপটিকে দেখতে পেয়ে বিস্মিত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ থেকে শুরু করে বন্যপ্রাণীরাও। এমন পরিস্থিতিতে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন বন্যপ্রাণী জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করছে। এদিন সুন্দরবড়ির একটি দোকানের টিনের ছাদের উপর একটি প্রকাণ্ড গুইসাপকে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় গুইসাপটিকে নিরাপদে উদ্ধারের করে। 

এই ঘটনায় সুন্দরবড়ি এলাকায় বেশ কিছু সময় ধরে কৌতূহল ও আলোচনার পরিবেশ সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.