অম্বুবাচী মেলায় ভারত সেবাশ্রম সংঘের মানবিক সেবার আয়োজন।
গুয়াহাটি, ২৪ জুন: প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারের অম্বুবাচী মেলাতেও তীর্থযাত্রীদের সেবায় এগিয়ে এল ভারত সেবাশ্রম সংঘ। অম্বুবাচী মেলা উপলক্ষে সংঘের পক্ষ থেকে পাণ্ডু কেবিন এলাকায় দুদিনব্যাপী বিশেষ সেবা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে পুণ্যার্থীর মধ্যে শুকনো খাবার মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানীয় জল ও বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়।
ভারত সেবাশ্রম সংঘের পাণ্ডু শাখার প্রধান স্বামী বরুণানন্দজী মহারাজ ও সুব্রত মহারাজের নেতৃত্বে সংঘের উৎসাহী, নিবেদিতপ্রাণ ও সেবাপরায়ণ কর্মী এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিবিরে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকারা নিরলসভাবে কাজ করে আগত তীর্থযাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
গত দিন সকালে বর্ষণ সত্ত্বেও সেবামূলক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মহারাজদের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা বৃষ্টি মাথায় নিয়েই অবিরাম সেবাকর্ম চালিয়ে যান। তাদের এই নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবসেবার মনোভাব উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে




No comments