Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

গুয়াহাটির কালিপুরে গাছ ভেঙে পড়ে কলেজছাত্রীর মৃত্যু


গুয়াহাটি, ১২ জুন : গুয়াহাটির কালিপুর এলাকায় শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়। জানা গেছে, ভরলুমুখ থেকে পান্ডু কলেজ অভিমুখে এ এস /০১/বি এম /৫২৩২ স্কুটিতে করে যাওয়ার সময় ভূতনাথ-কালিপুর এলাকায়  স্কুটির উপর একটি পুরোনো গাছ ভেঙে পড়ে।

দুর্ঘটনায় স্কুটিতে থাকা ছাত্র জ্যোতির্ময় মহন এবং ছাত্রী পরিস্মিতা হাজারিকা গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় আহত দু'জনকে দ্রুত সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা পরিস্মিতা হাজারিকাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে আহত জ্যোতির্ময় মহনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

মৃত পরিস্মিতা হাজারিকার বাড়ি চড়াইদেও জেলার সোনারিতে। উচ্চশিক্ষার জন্য তিনি গুয়াহাটিতে ভাড়া বাড়িতে থাকতেন। ইগনু-র অধীনে স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি পান্ডু কলেজে যাচ্ছিলেন বলে জানা গেছে।

হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্রছাত্রী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)-এ পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাটিতে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ও পুরোনো গাছ দাঁড়িয়ে থাকলেও সেগুলি অপসারণের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই দুর্ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

No comments

Powered by Blogger.