Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডু কামাখ্যা কলোনীতে দু’দিনব্যাপী নবগ্রহ পূজার আয়োজন


গুয়াহাটি, ১৫ এপ্রিলঃ গুয়াহাটির পান্ডু কামাখ্যা কলোনীতে অবস্থিত প্রাচীন মা কামাখ্যা মন্দিরের পদতলে নবগ্রহ মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হতে চলেছে দু’দিনব্যাপী নবগ্রহ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান। এলাকাবাসীর কাছে এই মন্দিরটি আদি ও পুরাতন নবগ্রহ মন্দির হিসেবে সুপরিচিত। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই মন্দির দীর্ঘদিন ধরে ভক্তদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

মন্দিরে ভক্তবৃন্দের মঙ্গল কামনায় শ্রী শ্রী নবগ্রহ দেবের পূজা, দশমহাবিদ্যা পূজা এবং যজ্ঞ অনুষ্ঠানের সংকল্প গ্রহণ করা হয়েছে। নবগ্রহ মন্দিরের সেবায়ক প্রদীপ কুমার আচার্য জানান, প্রতিবছরের ন্যায় এবারও আগামী ১৯ এপ্রিল (রবিবার) ও ২০ এপ্রিল (সোমবার) দু’দিনব্যাপী এই পূজার আয়োজন করা হয়েছে।

১৯ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হবে শ্রী শ্রী নবগ্রহ দেবের অধিবাস, সত্যনারায়ণ সেবা এবং কীর্তন। পরদিন ২০ এপ্রিল সোমবার প্রভাতে শুরু হবে শ্রী শ্রী নবগ্রহ দেবের বাল্যভোগ ও মঙ্গল আরতি, সঙ্গে নাম কীর্তন। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বহু ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভক্তরা বিভিন্ন প্রকার ভোগ নিয়ে নবগ্রহ দেবের পূজায় অংশগ্রহণ করবেন।

এদিন মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে নবগ্রহ দেবের বিশেষ পূজা, দশমহাবিদ্যা পূজা ও হোম আরতি। পূজা শেষে ভক্তদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। বিকাল ৪টা থেকে শুরু হবে মহাপ্রসাদ বিতরণ

সন্ধ্যায় পান্ডু শ্রী গৌড়ীয় মঠের ভক্তবৃন্দ, আলিপুরদুয়ারের শ্রী গুরু সম্প্রদায় এবং স্থানীয় ভক্তদের উপস্থিতিতে মহা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে সত্যনারায়ণ সেবা ও হরিরাম কীর্তন। কীর্তন পরিচালনায় থাকবেন বিশ্বনাথ গড়াই, আশুতোশ সিংহ, খোকন রায়, সুব্রত চক্রবর্তী, দিবাকর সূত্রধর, উত্তম গড়াই, শুভম আচার্য, অর্পণ আচার্য ও মনোরঞ্জন দাস। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

No comments

Powered by Blogger.