Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

​শিলংয়ে মরশুমের প্রথম তীব্র শিলাবৃষ্টি: বরফের সাদা চাদরে ঢাকলো শহর



​শিলং, ১১ নভেম্বর: বুধবার দুপুরে মেঘালয়ের রাজধানী শিলংয়ে হঠাৎ শুরু হয় প্রচণ্ড বৃষ্টি ও মরশুমের প্রথম তীব্র শিলাবৃষ্টি। আকস্মিক এই শিলাবৃষ্টির জেরে গোটা শিলং শহরের রাস্তাঘাট, বাড়ির ছাদ এবং খোলা প্রান্তর বরফের মতো সাদা চাদরে ঢেকে যায়। দৃষ্টি নন্দন এই দৃশ্য দেখতে অনেকটা কাশ্মীরের তুষারপাতের মতো মনে হলেও, তা ছিল মূলত শিলাবৃষ্টির প্রভাব।

​হঠাৎ এই আবহাওয়া পরিবর্তনের ফলে শিলংজুড়ে এক ধাক্কায় শীতের আমেজ ও ঠাণ্ডার তীব্রতা অনেকটাই বেড়ে গেছে। তবে রাস্তায় দ্রুত শিলা জমে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

​আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর বা তার পরবর্তী সময়েও শিলং ও পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

No comments

Powered by Blogger.