আজ মহাষ্টমী আজ মন্ডপে মন্ডপে ভক্তদের ভিড়
গুয়াহাটি,19 অক্টোবর।আজ মহাষ্টমী মন্ডপে- মন্ডপে অঞ্জলি সন্ধিপূজা ও বৈদিক মন্ত্রচারে মুখরিত হয়েছে রাজ্য। দেবী দুর্গাকে মহাগৌরী রূপে আরাধনা করা হয় মহাষ্টমীর দিন ।এদিন সকাল থেকেই অষ্টমী।তিথি শেষ হয়ে নবমি শুরু হয়ে গেছে। ফলে সকাল থেকেই মন্ডপে মন্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে লোকেদের ভিড় দেখতে পাওয়া যায়। এরপর সন্ধিপূজা নবমী পূজার অঞ্জলি প্রদান করা হয়।
তেজপুরের ঐতিহাসিক ভৈরবী মন্দিরেও ধুমধাম করে অশুভ শক্তির বিনাশ কামনায় অশুভ শক্তি জাগরণের জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। সকাল থেকেই ভক্তদের পূজা দিতে মন্দিরে ভিড় দেখতে পাওয়া যায়।
নীলাচল পাহাড় স্থিত শক্তিপীঠ কামাখ্যা ধামেও উৎসাহ উদ্দীপনার মাঝে সম্পন্ন হয়েছে। নিয়ম মেনে হয়েছে অষ্টমী পূজা হয়েছে কুমারী পূজা ।সকাল থেকে মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের ভিড়।
ওদিকে পূজা দেখতে লোকদের উৎসাহ দেখার মতো ছিল।সমস্ত রাতে মন্ডপে ভক্তদের ভিড় ছিল। লোকেরা নিজেদের পরিবার পরিজন বন্ধু-বান্ধবদের নিয়ে মন্ডপে মন্ডপে মারদর্শন করতে ভিড় জমিয়েছেন । আগামীকাল নবমীর স্থিতি শেষ হয়ে যাবে এরপর দশামী ও পুজোর শেষ।আবার আগামী বছরে অপেক্ষা।




No comments