পাণ্ডু বি সি সি কলোনী নেতাজী স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন বন্দেমাতরম থিমে সেজেছে পুজোমণ্ডপ, জুবিন গর্গের ১৫ ফুটের প্রতিমূর্তি উন্মোচন
গুয়াহাটি, 15 অক্টোবর: মহানগরীর পাণ্ডু বিবিসি কলোনিতে নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত বুধবার দুর্গাপুজোর শুভারম্ভ হয়। এবছর ক্লাবের ৫৪তম দুর্গাপুজোকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। দেশাত্মবোধক ‘বন্দেমাতরম’ থিমকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে পুজোমণ্ডপ।
এবারের পুজোর অন্যতম আকর্ষণ প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের ১৫ ফুট উচ্চতার প্রতিমূর্তি। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই প্রতিমূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন তাঁর বোন পামী বরঠাকুর।
উন্মোচনী অনুষ্ঠানের পর প্রিয় শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জানা গেছে, কলকাতার শিল্পীদের হাতে তৈরি হয়েছে মা দুর্গার প্রতিমার পাশাপাশি প্রিয় শিল্পী জুবিন গর্গের প্রতিমূর্তি।
এবারের পুজোমণ্ডপে ধর্মীয় আবহের পাশাপাশি শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ পরিবেশ তৈরি হয়েছে।
অন্যদিকে, প্রশাসনের নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা মেনেই পুজোর আয়োজন করেছে বি বি সি নেতাজী স্পোর্টিং ক্লাব। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেট নিয়ে আয়োজিত এবারের দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

No comments