Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

এন এফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও সচেতনতামূলক শিবির


মালিগাঁও, ২৮ আগস্ট: এন এফ রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার পান্ডু রেস্ট ক্যাম্পের পেনশন ভবনে একটি বিনামূল্যে চিকিৎসা ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও পেনশনার্সদের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন করা হয়। গুয়াহাটি মাড়োয়ারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় সকাল থেকেই শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।


পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শক্তিময় কাঞ্জিলাল জানান, শিবিরে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। বিশেষ করে প্রবীণ ও বয়স্কদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়। হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ভিভেক ছাপা হৃদরোগে আক্রান্ত হলে জরুরি পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহারের বিষয়ে উপস্থিতদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

এছাড়াও ইএনটি বিশেষজ্ঞ ডা. মুসিন ই. পি. এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. জেনসি অরোরা শিবিরে আগত রোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

শিবিরটি সফলভাবে সম্পন্ন হওয়ায় পেনশনার্স অ্যাসোসিয়েশনের সকল নেতা ও কর্মীকে ধন্যবাদ জানানো হয়। বিশেষভাবে অফিস সম্পাদক সমীর ভট্টাচার্যের ভূমিকার প্রশংসা করা হয়।

এদিকে, সাধারণ সম্পাদক শক্তিময় কাঞ্জিলাল জানান, এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পেনশনার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখার সদস্যরা। মরিয়ানি ও ফুরকাটিং অঞ্চলে বন্যাদুর্গত মানুষের সহায়তায় অ্যাসোসিয়েশনের প্রতিটি শাখার সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই মানবিক উদ্যোগের জন্যও সংগঠনের সকল নেতা ও কর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

No comments

Powered by Blogger.