Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

স্বাধীনতা দিবসে নেতাজি বিদ্যাপীঠে "সুবীর রাহা মেমোরিয়াল অডিটোরিয়াম "উন্মোচন।

ছবি: শুভময় ভট্টাচার্য
 

গুয়াহাটি ১৬  আগস্ট :ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালিগাওযে নেতাজী বিদ্যাপীঠ রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের নব নির্মিত প্রেক্ষাগৃহটি ১৯৬২ মাধ্যমিক ব্যাচের অন্যতম কৃতী ছাত্র প্রয়াত সুবীর রাহার স্মৃতিতে  উৎসর্গ করলেন এন এফ রেলওয়ে জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। 

"সুবীর রাহা মেমোরিয়াল অডিটোরিয়াম " নামে প্রেক্ষাগৃহ উন্মোচন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন প্রয়াত সুবীর রাহার সুযোগ্যা  কন্যা শুভা রাহা। স্কুলের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের বিশেষ আমন্ত্রণে আগত প্রয়াত সুবীর রাহার কন্যা শুভা রাহা, তাঁর বাবার পড়াশুনা করে যাওয়া স্কুলে বাবার স্মৃতিতে প্রেক্ষাগৃহটি নির্মাণ করার জন্য এন এফ রেলওয়ে জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব কে ধন্যবাদ জানান।  

এছাড়াও এন এফ রেলওয়ে জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব এদিন স্কুলের সামগ্রিক উন্নয়নে নির্মিত স্মার্ট ক্লাসরুম ও স্কুল শেড সহ অন্যান্য  ও প্রকল্পের উদ্বোধন করেন। 

স্কুলের শিক্ষক শিক্ষিকা, কর্মী বৃন্দ ও নেতাজি বিদ্যাপীঠ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য ও স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় ৮০ তম স্বাধীনতা দিবস।

No comments

Powered by Blogger.