Friday, August 14, 2026

মালিগাঁও প্রাগ জ্যোতি নগরে রাস্তা বেহাল অবস্থা দুর্ভোগে ভোগে স্থানীয়রা।

 


মালিগাও   14 আগস্ট    মালিগাঁও প্রাগজ্যোতিষ নগরে ওয়ার্ড নম্বর দুই ও বাই লেন নম্বর ৭, ৮, ১৪ অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। নালার পরিকল্পিত সুবন্দোবস্ত না থাকায়  অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়।একবার বৃষ্টির জল জমলে সেই জল শুকাতে প্রায় ৮-১০ দিন সময় লাগে। এই জলের উপর দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, রোগী, অফিসকর্মীরা নিত্য যাতায়াত করতে হয়।


 স্থানীয় বাসিন্দারা দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকুল কলিতাকে সমস্ত ঘটনা জানায় কাউন্সিলর ঘটনাটি গুরুত্ব না দেওয়ায় এলাকাবাসীরা  খোপ প্রকাশ করে। এলাকার বাসিন্দারা জানায় সরকারকে আমরা সময় মত খাজনা দেই কিন্তু সরকারের বিভাগীয় কর্মীরা আমাদের অভিযোগ কেন গুরুত্ব দেয় না সেটাই সাধারণ মানুষের প্রশ্ন। বিগত ভোটের আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জেতার পর সময় রাস্তার মেরামতি করবে কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি প্রতিফলিত হয় নাই। এলাকার বাসিন্দারা সরকার ও বিভাগীয় কর্মীদের অনুরোধ জানাই তারা যেন এই রাস্তা ওর নালার সমস্যাটি দিকে নজর দেয়।

No comments:

Post a Comment