Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

নীলাচল পাহাড়ে শ্রীশ্রী বিজয়কৃষ্ণ সাধন আশ্রমে শ্রীশ্রীপরমানন্দ সরস্বতী মহারাজজীর ১১২তম পুণ্য আবির্ভাব তিথি আয়োজন।


 

গুয়াহাটি ১৪ জুলাই: আগামী শুক্রবার শ্রীমৎ স্বামী শ্রীশ্রীপরমানন্দ সরস্বতী মহারাজজীর ১১২তম পুণ্য আবির্ভাব তিথি উপলক্ষে কামাখ্যাধামে অবস্থিত শ্রীশ্রী বিজয়কৃষ্ণ সাধন আশ্রমে তিনদিনব্যাপী এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠান ১৬, ১৭ ও ১৮ জুলাই (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) পর্যন্ত চলবে।

আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও গুরুদেবের প্রিয় কার্য হিসেবে ব্রাহ্মণ, সাধু, কুমারী ও দরিদ্রনারায়ণ সেবা সহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাসম্ভব পালন করা হবে। সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই মহোৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের সূচনা হবে ১৬ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় অধিবাস, ঘট স্থাপন, সন্ধ্যারতি ও কীর্তনের মধ্য দিয়ে।

১৭ জুলাই (শুক্রবার), গুরুদেবের পুণ্য আবির্ভাব তিথির মূল অনুষ্ঠানে ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উদয়াস্ত নামসংকীর্ত্তন। সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীশ্রীঠাকুরজীর আবির্ভাব লগ্নে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৯টায় সদগ্রন্থ পাঠের আয়োজন থাকবে। দুপুর ১২টায় সাধু, ব্রাহ্মণ, বৈষ্ণব ও দরিদ্রনারায়ণ সেবা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় হোমের মধ্য দিয়ে দিনের ধর্মীয় আচার সম্পন্ন হবে।

তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি হবে ১৮ জুলাই (শনিবার)। এদিন শ্রীশ্রীপরমানন্দ সরস্বতী মহারাজজীর জীবনী পাঠ, কাব্যপাঠ এবং তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আশ্রমের সেবায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভক্ত আশ্রমে রাত্রিযাপন করতে ইচ্ছুক, তাঁদের সঙ্গে অবশ্যই মশারি, কম্বল, টর্চ এবং জলপাত্র নিয়ে আসতে হবে। ভগবতে শ্রীশ্রীবিজয়কৃষ্ণায় নমঃ মন্ত্রে উদ্বুদ্ধ এই পবিত্র আয়োজনকে কেন্দ্র করে ভক্তসমাজের মধ্যে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

No comments

Powered by Blogger.