Thursday, June 25, 2026

অম্বুবাচী মেলায় ভক্তসেবায় বিজেপি ওবিসি মোর্চা জালুকবাড়ি মণ্ডল


গুয়াহাটি, ২৫ জুন: অম্বুবাচী মেলা উপলক্ষে আগত হাজার হাজার পুণ্যার্থীর সেবায় এগিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি (ওবিসি) মোর্চার জালুকবাড়ি মণ্ডল। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের পক্ষ থেকে মেলায় আগত ভক্তদের জন্য বিশেষ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিজেপি (ওবিসি) মোর্চা জালুকবাড়ি মণ্ডলের সভাপতি রাধা কান্ত সাহা এবং সহ-সভাপতি সুব্রত রঞ্জন দাস জানান যে, তাঁরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সমাজসেবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই অম্বুবাচী মেলার সময় ভক্তদের সেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংগঠনের উদ্যোগে মেলায় আগত পুণ্যার্থীদের মধ্যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়। বিগত কয়েকদিন ধরে নিরলসভাবে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। দূর-দূরান্ত থেকে কামাখ্যা ধামে আগত ভক্তদের মধ্যে এই সেবামূলক কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে এবং বহু মানুষ এর মাধ্যমে উপকৃত হন।

জানা গেছে, কয়েক হাজার ভক্ত এই সেবার সুবিধা লাভ করেছেন। অম্বুবাচী মেলার মতো বৃহৎ ধর্মীয় সমাবেশে বিজেপি (ওবিসি) মোর্চা জালুকবাড়ি মণ্ডলের এই মানবিক উদ্যোগ ভক্তমহলে প্রশংসিত হয়েছে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

No comments:

Post a Comment