Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অম্বুবাচী মেলা।


 গুয়াহাটি 22 জুন : আসামের রাজধানী গুয়াহাটি শহরের  নীলাচল পাহাড় পাহাড়ে স্থিত বিশ্ব বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা ধামে সোমবার থেকে শুরু হয়েছে অম্বুবাচী মেলা। সোমবার বিকেলে পাণ্ডু পোর্টে আয়োজিত অনুষ্ঠানে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন  করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন  মন্ত্রী অজন্তা নেওগ ,বিধায়ক বিজয় গুপ্তা বরদলৈ কবীন্দ্র প্রসাদ শর্মা, হিমাদ্রি প্রসাদ শর্মা ঋতুপর্ণা বড়ুয়ার সাথে অনেক গণ্যমান্য ব্যক্তি ও বাইরে থেকে আসা পর্যটকরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য যে নারী শক্তি ও উর্বরতার প্রতীক হিসেবে পালিত অম্বুবাচী মেলা দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্রের সাথে সম্পর্কিত। শক্ত ধর্মাবলম্বীদের সাথে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে ।বিশেষ করে তন্ত্র সাধনা ও শক্তি উপাসনার ক্ষেত্রে অম্বুবাচী মেলাকে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।

সোমবার সোমবার রাত ৯টা,৮ মিনিট ৪২ সেকেন্ডে প্রভৃতি আচার পালনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। ২৬ তারিখে  নিবৃত্তির পর  সকালবেলা নিত্য পূজার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে 

অম্বুবাচি মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে অনেক সাধুসন্ত ,সন্ন্যাসীরা, তীর্থযাত্রী ,পর্যটকরা কামাখ্যা ধামে এসে উপস্থিত হয়েছেন ।মেলা কে কেন্দ্র করে অসম সরকার ও মন্দির কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা ,স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা থাকার ব্যবস্থা খাদ্য বিতরণের সাথে বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে তীর্থযাত্রীদের কোন অসুবিধা না হয়।

No comments

Powered by Blogger.