Thursday, June 11, 2026

অম্বুবাচী উপলক্ষে পান্ডু–মালিগাঁওয়ে বিশেষ প্রস্তুতি


 

মালিগাঁও, ১১ জুন: আসন্ন অম্বুবাচী মহাযোগ উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কামাখ্যা মন্দিরে আগত ভক্তদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পরিষেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সেই কারণে অম্বুবাচী মহাযোগকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।



কামাখ্যা রেলস্টেশন সংলগ্ন এলাকা এবং পান্ডু পোর্টে অস্থায়ী শিবির নির্মাণের কাজ চলছে। এই শিবিরগুলিতে বিপুল সংখ্যক ভক্তের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই পরিষেবাগুলি প্রদান করা হয়।

থাকা ও খাদ্য ব্যবস্থার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয় । গুয়াহাটি পৌর নিগম (জিএমসি)-এর পক্ষ থেকে নর্দমা পরিষ্কার, ফুটপাত পরিচ্ছন্ন রাখা এবং রাস্তা রং করার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে, যাতে অম্বুবাচী উপলক্ষে আগত ভক্তরা কোনো অসুবিধার সম্মুখীন না হয়।


No comments:

Post a Comment