পাণ্ডু জয় হিন্দ ক্লাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিকদের বিশেষ সম্বর্ধনা
গুয়াহাটি, 25 মে পাণ্ডু নিউ কলোনির জয় হিন্দ ক্লাবের পক্ষ থেকে এক মনোজ্ঞ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের প্রেক্ষাগৃহে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সম্প্রতি ঘোষিত সেবা ও সিবিএসই এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এলাকার ৪৩ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা ও বিশেষ উপহারে ভূষিত করা হয়। এদের মধ্যে মাধ্যমিক ২৯ জন ও উচ্চ মাধ্যমিক ১৪ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
শুধু নতুন প্রজন্মই নয়, এদিনের অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষ এলাকার প্রবীণ নাগরিক—পুরুষ ও মহিলা উভয়কেই সমানভাবে সম্বর্ধনা জ্ঞাপন করে। প্রবীণ নাগরিকদের, শিক্ষক শিক্ষিকা, ও ক্লাবের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য ভবিষ্যতে তাদের শিক্ষা জীবনকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের সচেতন থাকার জন্য পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিপুল সুর ও সাধারণ সম্পাদক সজল কান্তি হালদার, সুখ রঞ্জন দে, এলাকার সম্মানীয় কাউন্সিলর কল্লোল চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক দেবযানি পাটিকর, ফ্যাকাল্টি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক গৌতম দে, শিক্ষিকা মঞ্জু সিংহ, দীপ্তি দে, প্রাক্তন শিক্ষিকা পুষ্পিতা ভট্টাচার্য, ও ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সম্মাননা অনুষ্ঠান সকলের মনে আনন্দ ও অনুপ্রেরণার ছাপ রেখে যায়।

No comments