Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডুতে শ্রী শ্রী রামঠাকুর মিশনে পঞ্চম দোল উপলক্ষে তিন দিনব্যাপী ২৬তম স্মরণ উৎসব



গুয়াহাটি, ৬ মার্চ: প্রতিবছরের ন্যায় এ বছরও পান্ডু স্টোর গেটের নিকটে অবস্থিত শ্রী শ্রী রামঠাকুর মিশনে পঞ্চম দোল তিথি উপলক্ষে ২৬তম বার্ষিক স্মরণ উৎসব আয়োজন করা হয়েছে। মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৭, ৮ ও ৯ মার্চ তিন দিনব্যাপী এই পঞ্চম দোল উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রথম দিন শনিবার বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন গীতা পাঠ, ভজন-কীর্তন এবং ভগ্নি সম্মেলনের পাশাপাশি সন্ধ্যায় গঙ্গা আহ্বান, শুভ অধিবাস ও অখণ্ড নামকীর্তনের আয়োজন করা হবে। রবিবার অনুষ্ঠিত হবে অখণ্ড নাম সংকীর্তন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রী সত্যনারায়ণ পূজা।

উৎসবের শেষ দিন সোমবার প্রভাতে নামকীর্তনের মাধ্যমে শ্রী বিগ্রহ সহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। বিকালে মহিলাদের নামকীর্তনের আয়োজন করা হবে এবং সন্ধ্যায় পুনরায় শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে।

এই তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন কাছাড় জেলার ভক্তি বিলাস সম্প্রদায়, আগরতলার সীতানাথ সম্প্রদায় ও পান্ডুর শ্রী শ্রী রামঠাকুর মিশনের ভক্তবৃন্দ। মিশন কর্তৃপক্ষ সকল ভক্ত ও ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি থাকার অনুরোধ জানানো হয়।

No comments

Powered by Blogger.