দুদিনের সফরে গুয়াহাটিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
গুয়াহাটি,13 মার্চ, দুদিনের সফরে গুয়াহাটিতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে প্রায় দেড়টার সময় বায়ুসেনার বিশেষ বিমান করে তিনি বড়ঝাড় স্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ অন্তরাষ্ট্রীয় বিমানবন্দরে উপস্থিত হন। উল্লেখনীয় যে পূর্বনির্ধারিত কার্যসূচি অনুসারে প্রধানমন্ত্রী গুয়াহাটি থেকে কোকরাঝড়ে রওনা হবার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া জন্য সেই ভ্রমণসূচি বাতিল করা হয় ।
এদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল,রাজ্যপাল লক্ষণ প্রাসাদ আচার্যর সাথে অনেক মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথমে কোকরাঝারে বিভিন্ন প্রকল্পের উদঘাটন করার কথা ছিল ।কিন্তু খারাপ আবহাওয়ার জন্য পূর্বনির্ধারিত প্রধানমন্ত্রীর কোকরাঝাড় এর সমস্ত কার্যক্রম বাতিল হয়ে যায় ফলে তিনি গুয়াহাটি থেকেই ভার্চুয়ালি কোকরাঝাড়ের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন ।
প্রধানমন্ত্রী 'বোড়ো টেরিটোরিয়াল রিজিয়ন'-এ একটি রেল কোচ মেরামত কারখানা এবং ছয়টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন; পাশাপাশি তিনি তিনটি নতুন রেল পরিষেবার সূচনা করেন।
প্রধানমন্ত্রী গুয়াহাটি, থেকে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে রয়েছে চা-বাগান কর্মীদের হাতে জমির পাট্টা প্রদান, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 'কপিলি জলবিদ্যুৎ প্রকল্প'-এর উদ্বোধন এবং রাজ্যের উন্নয়ন তথা বিকাশের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গীকরণ ।
শনিবার প্রধানমন্ত্রী শিলচর যাবেন; সেখানে তিনি তিনটি প্রধান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি গুরুত্বপূর্ণ রেল উদ্যোগের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী 'শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসওয়ে'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন—যা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে এই ধরণের প্রথম প্রকল্, ১৬৬ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি শিলচর ও গুয়াহাটির মধ্যে যাতায়াতের সময় বর্তমানের ৮ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র সাড়ে ৪ ঘণ্টায় নিয়ে আসবে
প্রধানমন্ত্রী শিলচর শহরের অভ্যন্তরে একটি উড়ালপুল এবং পাথারকান্দিতে একটি কৃষি মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
এছাড়াও, প্রধানমন্ত্রী শিলচর থেকে বদরপুর হয়ে চুরাইবাড়ির মধ্যে একটি বৈদ্যুতিক রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন ।
শিলচরের কর্মসূচিগুলো শেষ করে প্রধানমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন।
No comments