Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

গুয়াহাটি পান্ডুতে অশোকা অষ্টমী উপলক্ষে ব্রহ্মপুত্র নদীর পাড়ে পূণ্যার্থীদের ঢল


 

গুয়াহাটি ,  ২৬ মার্চ : হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পুরাণে বিশেষ তাৎপর্যপূর্ণ অশোকা অষ্টমী তিথি চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম দিনে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত পবিত্র ও পূণ্যসঞ্চয়ের এক গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হয়। প্রতি বছরের মতো এ বছরও বৃস্পতিবার সকাল থেকে গুয়াহাটির পান্ডু অঞ্চলে ব্রহ্মপুত্র নদীর পাড়ে অশোকা অষ্টমী স্নানের উদ্দেশ্যে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

উল্লেখযোগ্যভাবে, এবারও পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে বহু ভক্ত ব্রহ্মপুত্র নদীতে অশোকা অষ্টমীর স্নান করতে পান্ডুতে  আসে। পশ্চিমবঙ্গ দিনাজপুরের বাসিন্দা নবকুমার দাস জানান প্রতিবছর অশোকা অষ্টমী স্নানের উদ্দেশ্যে পাণ্ডু  ঘাটের স্নান করতে আসেন। এবারও ভক্তদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু দূর-দূরান্ত থেকে আগত পূণ্যার্থীদের এই পবিত্র স্নানে অংশগ্রহণ তাদের ধর্মীয় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটায়।



প্রতিবছরের মতো এবারও পান্ডু নদীর পাড়ঘাট এলাকায় অষ্টমীর স্নান উপলক্ষে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপস্থিতিও লক্ষ করা গেছে। তাঁরা বিভিন্ন ধর্মীয় সামগ্রী, প্রসাদ, ফুল, ধূপকাঠি এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু নিয়ে ব্যবসা করছেন, যা পূণ্যার্থীদের কাছে অত্যন্ত সহায়ক হয়ে উঠছে। এই ধর্মীয় আয়োজন এলাকার অর্থনৈতিক দিকেও ইতিবাচক প্রভাব ফেলছে।

অশোকা অষ্টমীর এই পূণ্যস্নান শুধু ধর্মীয় গুরুত্বই নয়, সাম্প্রদায়িক সম্প্রীতিরও এক অনন্য নিদর্শন, যেখানে একত্রিত হন বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা, সবাই এক বিশ্বাসে বাঁধা।


 


No comments

Powered by Blogger.