Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

শিলং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব দিবস উদযাপিত।


 
গুয়াহাটি,  ফেব্রুয়ারি: ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব দিবস শিলং শাখায় অপার ভক্তি, আধ্যাত্মিকতা ও জাঁকজমকের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার, ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিদিবসীয় মহোৎসব ভক্তদের মনে গভীর ধর্মীয় অনুভূতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।



উৎসবের প্রথম দিনে আচার্য বরণ ও বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যজ্ঞের মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে সমগ্র আশ্রম প্রাঙ্গণ আধ্যাত্মিক আবেশে পরিপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় দিন, রবিবার সকালে শ্রী শ্রী ঠাকুরের মহা অভিষেক ও অন্যকূট অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় ১৩১টি প্রদীপ প্রজ্বলন ও মনোমুগ্ধকর আরতির মাধ্যমে আকাশ ও পৃথিবী যেন এক সূত্রে বাঁধা পড়ে যায়। অসংখ্য ভক্তের সমাগমে আশ্রম প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে এবং প্রত্যেকের হৃদয়ে প্রতিধ্বনিত হয় গুরু মহারাজের দিব্য বাণী।



উৎসবের শেষ দিন সোমবার সকালে সমবেত আরতি ও আশীর্বাদ প্রদান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দোলন উৎসব ও আরতির মাধ্যমে এই মহান ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তিন দিনব্যাপী এই উৎসবে অগণিত ভক্ত প্রসাদ গ্রহণ করেন, যা ছিল ভক্তি ও আনন্দের এক অপূর্ব নিদর্শন।

স্বামী পূর্ণব্রতানন্দজীর দক্ষ পরিচালনায় সমগ্র অনুষ্ঠান এক স্মরণীয় ও অমর স্মৃতিতে পরিণত হয়। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং স্বামী প্রণবানন্দজী মহারাজের আদর্শ, মানবসেবা ও আধ্যাত্মিক চেতনার প্রতি অটুট ভক্তির এক উজ্জ্বল প্রকাশ হিসেবে ভক্তদের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়।


 



No comments

Powered by Blogger.