Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডুতে বাঘের হানায় এলাকায় আতঙ্ক।


 গুয়াহাটি,, ৮ ফেব্রুয়ারি: গুয়াহাটির পাণ্ডু এলাকায় রবিবার সকালে হঠাৎ বাঘ দেখা যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। পাণ্ডু বড়বাজার সংলগ্ন একাউন্টস কলোনির লোকালয়ে বাঘের উপস্থিতি মুহূর্তের মধ্যে হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। সকালবেলায় স্থানীয় কয়েকজন বাসিন্দা বাঘটিকে দেখতে পান ও সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, পাণ্ডু বড়বাজার ও একাউন্টস কলোনির সংযোগপথে অবস্থিত সুভাষ দাস ও মন্টু সূত্রধরের বাড়ির দেওয়ালের মাঝখানে বাঘটি ঢুকে পড়ে। সংকীর্ণ  জায়গায় বাঘটি আটকে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আতঙ্কে এলাকার বহু মানুষ ঘর ঢুকে পরে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খাদ্যের সন্ধানে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে বাঘটি লোকালয়ে নেমে আসে। ভোরের আলো ফুটতেই লোকালয়ে তার উপস্থিতি এলাকার মানুষের নজরে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জালুকবাড়ি থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বন বিভাগকে অবিলম্বে বিষয়টি জানায়।



খবর পেয়ে ওয়াইল্ড ভেটেনারির আসাম স্টেট জু  ডক্টর দেবব্রত ফুকনের নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়। দীর্ঘ ও সতর্ক অভিযানের পর বন বিভাগ বাঘটিকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়। পুরো উদ্ধার প্রক্রিয়ায় প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে।

দীর্ঘ অপেক্ষা ও আতঙ্কের পর অবশেষে বাঘটি নিরাপদে উদ্ধার হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে এই ঘটনায় লোকালয়ে বন্যপ্রাণীর অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।


No comments

Powered by Blogger.