গুয়াহাটি, ১ ফেব্ৰুৱাৰী: সারা আসাম জুড়ে মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে তাঁর অনুরাগীরা নানান সমাজ সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেন। এই ধারাবাহিকতায় শনিবার জালুকবাড়ি সমষ্টিতেও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
গুয়াহাটি পৌর নিগমনের ৭ নম্বর ওয়ার্ড ও যুব মোর্চার উদ্যোগে এবং পদ্ম শশী ইনসেন্টিভ সোসাইটির সহযোগিতায় পান্ডু সনাতন দেবালয়ের প্রাঙ্গণে এই জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুরাগীদের সঙ্গে সহযোগিতা করেন গুয়াহাটি মিউনিসিপালিটির মেয়র মৃগেন সরনিয়া, জালুকবাড়ি মণ্ডল সভাপতি পিয়াল শঙ্কর দে, কাউন্সিলর সঞ্জয় দাস, ডিজেন লহকর, সুবির ঘোষ সহ একাধিক কর্মী ও স্থানীয় নেতৃত্ব।
মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এদিন একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি এলাকার বাসিন্দাদের জন্য জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় ও সেই অ্যাকাউন্টের মাধ্যমে দুই লক্ষ টাকার বীমা সুবিধা প্রদান করা হয়। সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রায় ২৫টি পরিবারকে বিনামূল্যে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় এবং প্রায় ১২০০ পরিবারকে বিনামূল্যে জলের কানেকশন প্রদান করা হয়। এছাড়াও এলাকায় নিরাপত্তা ও আলোকসজ্জার সুবিধার্থে ১০টি মিনি হাই মাস্ট লাইট স্থাপন করা হয়। কর্মসূচিতে কেক কেটে উপস্থিত সকলে আনন্দের সঙ্গে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।
অন্যদিকে জালুকবাড়ি সমষ্টির ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কল্লোল চক্রবর্তী জানান, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে এলাকার বুথ কর্মীদের উদ্যোগে প্রতিটি বুথ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সুরক্ষার পাশাপাশি আধ্যাত্মিক কর্মসূচিতেও অংশ নেন অনুরাগীরা। এলাকার বিভিন্ন নামঘর, মন্দির এবং পান্ডু নিউ কলোনির নৌকা মন্দিরে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এই সমস্ত কর্মসূচিতে এলাকার অনুরাগী ও বিজেপি কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাজসেবা ও জনকল্যাণের মাধ্যমে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপনের করেন জালুকবাড়ি সমষ্টিতে ।




No comments:
Post a Comment