Sunday, January 25, 2026

পান্ডু লোকনাথ মিশনের উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য শিবির সপন্ন।



গুয়াহাটি, ২৫ জানুয়ারি: সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পান্ডু লোকনাথ মিশনের উদ্যোগে ও গুয়াহাটি লায়ন্স আই হাসপাতালের সহযোগিতায় এক বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার পান্ডু লোকনাথ কলোনির লোকনাথ মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।



সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে গুয়াহাটি লায়ন্স আই হাসপাতালের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল উপস্থিত ছিলেন। শিবিরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গ্লুকোমা, চোখের ছানি পড়া সহ বিভিন্ন সাধারণ ও গুরুতর রোগের পরীক্ষা করা হয়। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।



এই শিবিরের মাধ্যমে প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা লাভ করেন। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও প্রবীণ নাগরিকদের জন্য এই উদ্যোগ অত্যন্ত উপকারী বলে মনে করছেন লোকনাথ  মিশন কর্তৃপক্ষ। অনেক রোগীই প্রথমবারের মতো চক্ষু ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানোর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।



লোকনাথ মিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতিবছর মিশনের সদস্যদের সহযোগিতায় বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবাকে সামনে রেখে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। মিশনের কর্মকর্তারা আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ।




No comments:

Post a Comment