Wednesday, June 24, 2026

অম্বুবাচী মেলায় বিশ্ব হিন্দু পরিষদ বিনামূল্যে স্বাস্থ্য শিবির, আয়োজন।


 গুয়াহাটি, ২৪ জুন: অম্বুবাচী মেলা উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-অম্বুবাচী মেলা ঘিরে বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করেন। স্থানগুলো হল কামাক্ষা মন্দির, মালিপাড়া কামাখ্যা মন্দির, কালিপুর রাজপথ,মা কামাখ্যা মন্দিরের মূল প্রবেশ তোরনে, পান্ডু গ্রাম্য দেবতা মন্দিরে।

 মালিগাঁও প্রখণ্ড, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর উদ্যোগে  বিনামূল্যের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পান্ডু বড় বাজারস্থিত গ্রাম্য দেবতা মন্দির প্রাঙ্গণে। এই শিবির ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে।

মালিগাঁও প্রখণ্ড ভিএইচপি-র সভাপতি  অমল চন্দ্র দে  ও সম্পাদক শ্রী উৎপল শর্মার নেতৃত্বে শিবির পরিচালনা করার জন্য একটি অভ্যর্থনা সমিতিও গঠন করা হয়। অভ্যর্থনা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মৃন্ময় ঘোষ ও সম্পাদক হিসেবে রয়েছেন পুলক সেনগুপ্ত।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্য শিবিরটি পরিচালিত হয় । এই শিবিরে সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকরা ভক্তদের চিকিৎসা প্রদান করেন। তার সঙ্গে সহযোগিতা করেন ফার্মাসিস্ট ও নার্স।

 প্রথম দিন থেকে সংবাদ সংগ্রহ করা পর্যন্ত প্রায় দুই হাজার ভক্তরা এই শিবিরের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

উল্লেখ্য, কোভিড মহামারির সময়  বাদে গত কয়েক বছর থেকে নিয়মিতভাবে অম্বুবাচী মেলা উপলক্ষে এই ধরনের বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করে আসে মালিগাঁও প্রখণ্ড, বিশ্ব হিন্দু পরিষদ। ভক্তদের সুস্বাস্থ্য ও সেবার লক্ষ্যে এই উদ্যোগকে এলাকাবাসী ও মেলায় আগত দর্শনার্থীরা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

No comments:

Post a Comment