Monday, April 20, 2026

আগামী দুই তিন দিন ভীষণ বৃষ্টিপাতের সম্ভাবনা

 


গুয়াহাটি,20 এপ্রিল: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গুয়াহাটি এবং পার্শ্ববর্তী আসামের এলাকাগুলিতে আগামী ২-৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।  পরবর্তী ৪৮-৭২ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যা জলমগ্নতা এবং ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। এই সময়ের মধ্যে ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা ২৯°C থেকে ৩২°C-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে।আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ASDMA) জানিয়েছে যে, আগের বৃষ্টিপাতের কারণে মাটি ভিজে থাকায় নতুন করে ভারী বৃষ্টিতে শহরে বন্যা বা ভূমিধসের মত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

No comments:

Post a Comment