গুয়াহাটি , ১১ এপ্রিল:
আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের দশম শ্রেণীর (এইচএসএলসি) পরীক্ষার ফলাফল শুক্রবার সকালে ঘোষণা করা হয়। রাজ্যজুড়ে যেখানে পাশের হার মাত্র ৬৫.৬২ শতাংশে এসেছে, সেখানে গুয়াহাটির পাণ্ডু ও মালিগাঁও এলাকার একাধিক বিদ্যালয় তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে। তবে গত বছরের তুলনায় সামগ্রিক পাশের হার হ্রাস পাওয়া শিক্ষাপ্রেমীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এন এফ রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল মালিগাঁও
এই বিদ্যালয় থেকেও ভালো ফলাফল লক্ষ্য করা গেছে। মোট ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ১৪ জন প্রথম বিভাগে, ৪১ জন দ্বিতীয় বিভাগে এবং ৬ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়। স্টার মার্ক পায় ২ জন ও ডিস্টিঙ্কশন পায় ১ জন। লেটার মার্ক অর্জন করে ২৪ জন ছাত্রছাত্রী।
পাণ্ডু বিদ্যানিকেতন হাই স্কুল
এই বিদ্যালয় থেকে সর্বমোট ৬১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১২ জন প্রথম বিভাগে, ২৫ জন দ্বিতীয় বিভাগে এবং ১ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাশের হার ৬২.৩০ শতাংশ, যা রাজ্যসামগ্রিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে সমতুল্য । এর মধ্যে সৌম্যদীপ দেব সব বিষয়ে লেটার পায় ও ডিস্টিঙ্কশন ৮৯. ৯. দেব ভট্টাচার্য ষ্টার মার্ক পেয়েছে।
পাণ্ডু বিদ্যা মন্দির হাই সেকেন্ডারি স্কুল
এই বিদ্যালয়ে মোট ৫৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম বিভাগে ১৭ জন, দ্বিতীয় বিভাগে ২৭ জন এবং তৃতীয় বিভাগে ১ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও, ১ জন স্টার মার্ক পেয়েছেন।
কামাখ্যা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক
এখানে মোট ৩৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। তাদের মধ্যে প্রথম বিভাগে ৫ জন, দ্বিতীয় বিভাগে ১৬ জন এবং তৃতীয় বিভাগে ৭ জন উত্তীর্ণ হয়েছে।বিদ্যালয়টির পাশের হার ৭৭. ৮ শতাংশ।
পাণ্ডু আদর্শ হাই স্কুল
এখানে মোট ১০৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। তাদের মধ্যে প্রথম বিভাগে ১৮ জন, দ্বিতীয় বিভাগে ৫৯ জন এবং তৃতীয় বিভাগে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। ১ জন ছাত্র শাহিল খান স্টার মার্ক ও ৪ টি বিষয়ের লেটার মার্ক পায় বিদ্যালয়টির পাশের হার ৮৫. ৯৮ শতাংশ।
এম পি এম ই হাই স্কুল পান্ডু
এখানে মোট ১২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। দ্বিতীয় বিভাগে ৫ জন এবং তৃতীয় বিভাগে ১ জন উত্তীর্ণ হয়েছে।বিদ্যালয়টির পাশের হার ৫০ শতাংশ।
এই ফলাফলগুলি থেকে স্পষ্ট যে, পাণ্ডু ও মালিগাঁও এলাকার কিছু বিদ্যালয় দুর্দান্ত ফলাফল ভাল।
বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে আরও উন্নত ফলাফলের প্রত্যাশা করছেন সকলে।
No comments:
Post a Comment