Friday, January 23, 2026

পাণ্ডু-মালিগাঁও এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন



গুয়াহাটি, ২৩ জানুয়ারি: শুক্রবার সারা দেশের সঙ্গে   সঙ্গতি রেখে  পাণ্ডু-মালিগাঁও এলাকাতেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তথা নেতাজি জয়ন্তী, উদযাপিত হলো। স্থানীয় ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার উদ্দেশ্যে বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব ও সামাজিক সংগঠন এই বিশেষ দিনটিকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করল।

এই বিশেষ দিন উপলক্ষে এলাকার সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা, কুইজ এবং খেলাধুলার প্রতিযোগিতা আয়োজিত হয়। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।



প্রতিবছরের মতো এবারও আদাবাড়ি তিন আলী প্রাণবানন্দ সরণি বাজার সমিতি ও সমীরণ ফটো স্টুডিওর উদ্যোগে পাণ্ডু পোর্ট রোডে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  পরিতোষ কান্তি ধর,   উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিপ্রজিৎ ভৌমিক ও  সাধারণ সম্পাদক  সমর দাস । এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন অধ্যক্ষ পরিমল ভট্টাচার্য, সঙ্গে ছিলেন সঞ্জয় ঘোষ ও অন্যান্য সদস্যরা বিকালে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন পান্ডু কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ড০ তিমির দে ও শিলং এডমুন্ডস কলেজের প্রাক্তন অধ্যক্ষ অভজিৎ দেব রায়, সঙ্গে ছিলেন আমন্ত্রিত অতিথিরা। প্রতিবারের ন্যায়, ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও  হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়।সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, 


প্রতিবারের মতো এবারও পাণ্ডু নিউ কলোনির জয় হিন্দ ক্লাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপিত হয়। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত জয় হিন্দ ক্লাব  সেই সময় থেকেই নেতাজির জন্মবার্ষিকী উদযাপন করে আসছে, যা আজও এক ঐতিহ্যে পরিণত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনর সংহতি  রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রাটি পান্ডু মালিগাও ঘুরে ক্লাবের প্রাঙ্গনে শেষ হয়। জাতীয় পতাকা উত্তলন করেন এলাকার জ্যেষ্ঠ নাগরিক সুখ রঞ্জন দে,সঙ্গে ছিলেন জয় হিন্দ ক্লাবের সভাপতি বিপুল সুর সাধারণ সম্পাদক  সজল হালদার ও ক্লাবের সদস্যরা।

পান্ডু কলেজ গেট আপনজন ক্লাব, উত্তসারথি ক্লাব ও সনাতন দেবলয়ের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।  জাতীয় পতাকা উত্তোলন করেন  এলাকার জ্যেষ্ঠ নাগরিক ও বিশিষ্ট গায়ক শুভেন্দু ব্যানার্জি  ও  তাঁর সঙ্গে জগন্নাথ দে,রাজু বিশ্বাস, দেবব্রত দে, মিহির বরণ চৌধুরী, রূপম চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এরপর নেতাজির স্থায়ী প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

পান্ডু অ্যাকাউন্টস কলোনি 


এদিকে, পান্ডু অ্যাকাউন্টস কলোনি পান্ডু-মালিগাঁও ঐক্য সম্মেলনীর উদ্যোগে নেতাজির স্থায়ী প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। ক্লাবের সভাপতি সজল সেনগুপ্ত পতাকা উত্তোলন করেন, সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

 প্রতিবারের ন্যায় এবারও মালিগাঁও নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই স্কুল প্রাঙ্গনে ১২৯ তম জন্মজয়ন্তী ও ৭৮ তম স্কুল ফাউন্ডেশন ডে পালন করা হয়। স্কুলের পতাকা উত্তোলন  করা হয়। স্কুলের শিক্ষক  শিক্ষয়ত্রী ও ছাত্রছাত্রীরা নেতাজি প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলী প্রদান করেন।

 পান্ডু বড়বাজার কমিটি  প্রতিবারের ন্যায় এবারও দুর্গা মন্ডপের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি কে সম্মান জানানো হয়। পতাকা উত্তোলন করেন প্রবীণ নাগরিক মানিক পাল সঙ্গে উপস্থিত ছিলেন বাজার কমিটির সকল সদস্যরা।

মালিগাঁও নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে হাই স্কুল



 



No comments:

Post a Comment